Dhaka ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ বয়কটের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ নেতাকর্মীরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / 887

জনতার আদালত অনলাইন॥ করোনা ভাইরাস সংক্রমণের ফলে অবরুদ্ধ সারাদেশ। বোরো ধান কাটা মৌসুমে দেখা দিয়েছে কৃষিশ্রমিক সংকট। এসময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে কৃষকলীগ নেতাকর্মীরা। রোববার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারিকগ্রামের কৃষক আব্দুল মোমিনের জমির ধান কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।
ধান কাটা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষকলীগের বোরো মৌসুমে ধান কাটা সহযোগিতার বৃহত্তর ফরিদপুরের প্রধান সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক। এসময় রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের নেতা রাজু আহম্মেদ, মো. আলাউদ্দিন, বহরপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহত্তর ফরিদপুরের প্রধান সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের এ দুর্যোগ মুহূর্তে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি’র সার্বিক তত্বাবধায়নে কৃষকদের ক্ষেত থেকে ধান ক্রয় করে ঘরে তুলে দেওয়া কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচী একযোগে সারা দেশে চলবে। ফরিদপুর অঞ্চলের কৃষকরা তাদের যেকোনো সমস্যা নিয়ে আমাকে জানালে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ নেতাকর্মীরা

প্রকাশের সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০