Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

রাজবাড়ীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
  • / 528

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাসিন্দা মোসলেম উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে আইইডিসিআর থেকে আসা টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, মোসলেম উদ্দিন নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। সেখানে সর্দি, কাঁশি, জ্বর, গলাব্যথায় আক্রান্ত হলে গত মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সে মারা যায়। পরদিন বুধবার তার নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিসহ ৪৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩৯ জনের রিপোর্ট এসেছে। মৃত মোসলেমের রিপোর্ট পজিটিভ। বাকী সব নেগেটিভ।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, মৃত ব্যক্তির জানাজায় যারা অংশ নিয়েছিলেন এবং তার পরিবারের সকলকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন

প্রকাশের সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০