Dhaka ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সহকর্মীর সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া, বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম একরামুল হত্যা : সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কারাগারে পাঠানোর নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান ষষ্ঠ আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

গোয়ালন্দে হামলায় আহত ব্যাক্তির মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • / 537

জনতার আদালত অনলাইন ॥
গোয়ালন্দে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত আইজদ্দিন শেখ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ১২ এপ্রিল প্রতিবেশীদের হামলায় আহত হন তিনি।
থানা পুলিশ ও নিহত ব্যাক্তি স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের খলিল শেখ ও আজাই ফকীরের পাশাপাশি দু’টি পায়খানার দুর্গন্ধ নিয়ে ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে আজাই ফকীরের পরিবারের সদস্যরা খলিল শেখের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এসময় খলিল শেখের চাচা আইজদ্দিন শেখ, মা আমেনা বেগম, ভাই টাবলু শেখ ও তার স্ত্রী শিউলি বেগম গুরুতর আহত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় আশঙ্কাজনক গুরুতর আহত আইজদ্দিন শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।
এদিকে গত ১২ এপ্রিল হামলার ঘটনায় ওইদিনই খলিল শেখ বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, প্রতিবেশী দু’জনের টয়লেট পাশাপশি। কার টয়লেট থেকে গন্ধ ছাড়াচ্ছে এই সামন্য বিষয় নিয়ে মারামারির ঘটনা করোরই কাম্য নয়। তিনি আরো বলেন, নিহত আইজদ্দিন শেখের দাফন মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গত ১২ তারিখের হত্যাচেষ্টার যে মামলা হয়েছে সেটিই এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে হামলায় আহত ব্যাক্তির মৃত্যু

প্রকাশের সময় : ০৭:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০