Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

পাংশায় করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, সেনগ্রাম লকডাউন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • / 698

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে সোমবার দুপুরে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশিতে মোহম্মদ রুহুল শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাবার নাম হবি শেখ। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা বৈঠক করে সন্ধ্যায় পুরো সেনগ্রাম লকডাউন করে দিয়েছে।
জানা গেছে, রুহুল শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরী করতেন। এক সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন। গত তিন দিন ধরে তিনি জ্বর কাশি সর্দিসহ ঠান্ডাবাহিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে তিনি মারা যান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এছাড়া ওই গ্রামের কিছু বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা করছেন।
সন্ধ্যায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তানুসারে সেনগ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, সেনগ্রাম লকডাউন

প্রকাশের সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০