Dhaka ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজবাড়ীর শিশু ধর্ষণ মামলার আসামি পাবনা থেকে গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • / 671

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার সকালে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকা থেকে রাজবাড়ীর তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ফরিদ শেখকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নেরর রাজেন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে।
র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার তিন বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার খবরটি জানতে পেরে র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে আসামি ফরিদ শেখকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। শনিবার সকালে পাবনার বনগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তিন বছরের শিশুকে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ফরিদ শেখ তিন বছরের শিশুটিকে ধর্ষণ করে। গুরুতর আহতাবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে ফরিদ শেখকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। অভিযুক্ত ফরিদ শেখ দুই সন্তানের জনক। তার স্ত্রী দেশের বাইরে থাকে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর শিশু ধর্ষণ মামলার আসামি পাবনা থেকে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০