Dhaka ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজবাড়ীতে নারীর প্রতি সহিংসতা রোধে হেল্পলাইন এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল কার্যক্রম শক্তিশালী করতে সেমিনার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • / 868

জনতার আদালত অনলাইন ॥ ‘মুজিববর্ষের প্রত্যয়Ñনারী ও শিশু নির্যাতন আর নয়’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর কার্যক্রম শক্তিশালী করতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের টোলফ্রি হেল্পলাইন ফর উইমেন এন্ড চিলড্রেন ইন সার্ক মেম্বার স্টেটস (বাংলাদেশ) এর আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নুরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক বাকীহাদ হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরিফুজ্জামান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে টোলফ্রি হেল্পলাইন ১০৯ নম্বর ও জয় মোবাইল এ্যাপের সাহায্যে মোবাইল মেসেজ, ফ্যাক্স, ইমেইল, ফোন করে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন ও বাল্যবিয়ের তথ্য যে কেউ দিতে পারে। এসব সমস্যা নিরসনে ১০৯ ও জয় এ্যাপ দ্রুত গতিতে কাজ করে থাকে।
এর আগে নারী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারী সমাবেশ ও নারী জাগরণ বিষয়ক জারী গান অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নারীর প্রতি সহিংসতা রোধে হেল্পলাইন এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল কার্যক্রম শক্তিশালী করতে সেমিনার

প্রকাশের সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০