শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা নেই, হাসানও অনিশ্চিত সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

রাজবাড়ীতে দুই ধর্ষক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • / 863

জনতার আদালত অনলাইন ॥ ট্রেন দেখানোর কথা বলে স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইদ্রিসপাড়া গ্রামের বাদল সরদারের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে নয়ন ও দৌলতদিয়া বাহেরচর গ্রামের মনির ফকীরের ছেলে জুয়েল ফকির।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাজ্জাক সদর উপজেলা এলাকার এক স্কুলছাত্রীকে ওরশের বিশেষ ট্রেন দেখানোর কথা বলে মাটরসাইকেলে তুলে ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি তারিখে দুজনের নাম উল্লেখসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার রাতে রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ্বাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে রাজ্জাককে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে এবং পরে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুই ধর্ষক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০