Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • / 688

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পন্যবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। ঘাট পন্টুনের সাথে ফেরি বেঁধে রাখা রশি খুলে যাওয়ায় মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারীগামী ঢাকা মেট্টো -ড-১৪-৭৬৭৪ নং পন্যবোঝাই ট্রাক মঙ্গলবার ভোরে পাটুরিয়া ঘাট থেকে মাধবীলতা নামের ইউটিলিটি ফেরিতে ওঠে। ফেরিটি দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে নোঙর করে পন্টুনের সাথে রশি দিয়ে বাঁধা হয়। এসময় পন্যবোঝাই ওই ট্রাকটি ফেরি থেকে নামার সময় রশি ছিঁড়ে গেলে ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাকে থাকা চালক ও সহকারী সাতরে উঠে আসেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি রশি ছিঁড়ে যাওয়ার কথা অস্বীকার করে জানান, ওই ট্রাকটি আনলোড হওয়ার আগে আরো কয়েকটি যানবাহন আনলোড হয়েছে। ওই ট্রাকটি নামার সময় পেছনের দিকে ঘুরানোর সময় বামপারে রশি আটকে বাঁধন খুলে যায়। এতে এই দূর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, দূর্ঘটনা ঘটার পর থেকে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের দুইটি দল কাজ শুরু করে। দুপুর নাগাদ মালামলসহ ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে

প্রকাশের সময় : ০৯:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০