সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের খোঁজে বাফুফে তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড ‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও সিলেটে হারের শঙ্কায় বাংলাদেশ

এবার নব্যতা সংকটে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ৭ দিন যাবৎ বন্ধ ফেরি চলাচল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • / 589

জনতার আদালত অনলাইন ॥ এবার নব্যতা সংকটের কারণে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে বন্ধ ফেরি চলাচল। গত সাত দিন ধরে টানা ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচেছন যাত্রীরা। রাজবাড়ী, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার সাথে পাবনাসহ উত্তরাঞ্চলের জেলার গুলোর যোগাযোগের সহজতম মাধ্যম এই নৌরুট। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদেরকে ইঞ্জিনচালিত ট্রলারে দীর্ঘ এ নদীপথ পাড়ি দিতে হচ্ছে। রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয় রুটটি।
জানা গেছে, প্রতিদিন এ নৌরুট দিয়ে দুইটি ইউটিলিটি ফেরির মাধ্যমে মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন ও যাত্রী পরাপার করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, পদ্মা নদীর পানি দ্রুত কমে যাওয়ায় নদীতে চর জেগেছে। যে কারণে নব্যতা সংকট দেখা দেয়ায় রাজবাড়ীর জৌকুড়ার ফেরি ঘাট মেরামত ও পাবনার নাজিরগঞ্জের ঘাট স্থানান্তরের কাজ করা হচ্ছে। এ কারণে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন জানান, পদ্মার পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় নদীতে চর জেগেছে। নব্যতা সংকটের কারণে ফেরি ঘাট স্থানান্তও, মেরামত ও নতুন করে অ্যপ্রোচ সড়ক নির্মাণ কাজ চলছে। এসব কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
প্রসঙ্গত, ইতিপূর্বে পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে কয়েক দফা ফেরি চলাচল বন্ধ ছিল এই রুটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার নব্যতা সংকটে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ৭ দিন যাবৎ বন্ধ ফেরি চলাচল

প্রকাশের সময় : ০৬:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯