Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

পাংশায় নিখোঁজ প্রতিবন্ধী শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দিল পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • / 1315

জনতার আদালত অনলাইন ॥ পুলিশি তৎপরতায় নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু পিয়াল ফিরে পেয়েছে তার বাবা মাকে। সে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে। শনিবার রাতে পাংশা থানা থেকে শিশু পিয়ালকে তার স্বজনদের কাছে তুলে দেয়া হয়।
পাংশা থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, শনিবার সকালের দিকে শিশুটি নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারে শিশুটি বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিল। স্থানীয় লোকজন শিশুটির নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারেনি। পরে তারা পাংশা থানার পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। তার কাছে নানাভাবে ঠিকানা জানার চেষ্টা করে ব্যর্থ হন তারা। শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে তখন থেকেই উদ্যোগ নেয়া হয়। এরই মধ্যে তার বাবা মা জানতে পারে শিশু পিয়াল পাংশা থানা হেফাজতে আছে। রাত ১১ টার দিকে তারা পাংশা থানায় এলে তাদের হাতে শিশুটিকে তুলে দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নিখোঁজ প্রতিবন্ধী শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশের সময় : ০৯:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯