Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বর ৫৫ঃ কনে ৫০

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • / 1239

জনতার আদালত অনলাইন ॥ ৫৫ বছর বয়সী এক ব্যক্তির সাথে বিয়ে হয়েছে ৫০ বছর বয়সী নারীর। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে। বর একই গ্রামের মইজুদ্দিন তিন সন্তানের জনক। পেশায় তিনি গুড় ব্যবসায়ী। কনে পার্শ্ববর্তী খালিয়া গ্রামের আলেয়া বেগম চার সন্তানের মা। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মইজুদ্দিনের স্ত্রী রয়েছে। তার একমাত্র ছেলে থাকে বিদেশে। আলেয়া বেগমের স্বামী মারা গেছে কয়েক বছর আগে। কিছুদিন যাবৎ মইজুদ্দিনের সাথে আলেয়া বেগমের পরকীয়া প্রেম চলছিল। শুক্রবার রাত দুইটার দিকে মইজুদ্দিন আলেয়া বেগমের বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাদের দুজনকে ধরে আটকে রাখে। শনিবার সকালে গ্রামবাসীর উপস্থিতিতে তাদেরকে বিয়ের প্রস্তাব দেয়া হলে দুজনেই সম্মত হন। পরে স্থানীয় মসজিদের ইমাম ওমর আলী ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের কাজ সম্পন্ন করেন।
নারুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে পরকীয়া প্রেম চলছিল। এর আগে একবার সালিসও হয়েছিল এ নিয়ে। শুক্রবার রাতে তাদের ধরে শনিবার সকালে বিয়ে দেয়া হয়েছে। দুই পরিবারই এ বিয়ে মেনে নিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বর ৫৫ঃ কনে ৫০

প্রকাশের সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯