Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

বালিয়াকান্দিতে জেএসসি পরীক্ষার্থীর ব্যাটের আঘাতে পিএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • / 1194

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামে জেএসসি পরীক্ষার্থীর ব্যাটের আঘাতে পিএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পরীক্ষার্থীর নাম তারহান। সে একই গ্রামের নিয়ামত শেখের ছেলে। বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর তার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জেএসসি পরীক্ষার্থী রায়হানের সাথে তারহানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান তার হাতে থাকা ব্যাট দিয়ে তারহানকে আঘাত করে। গুরুতর আহত হয়ে তারহান মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারহান।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে নিহত তারহানের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি রায়হানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জেএসসি পরীক্ষার্থীর ব্যাটের আঘাতে পিএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯