Dhaka ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

রাজবাড়ীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • / 706

জনতার আদালত অনলাইন ॥ গাই লড়াইয়ের গান, দুর্নীতি দুঃশাসন হোক অবসান’ স্লোগানকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচী শিল্পী গোষ্ঠির ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উদীচী শিল্পী গোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বিকেলে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মনসুর উল করিম।
পরে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে রেলগেট মুক্তমঞ্চে এক আলোচনা সভায় জেলা উদীচীর সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, আজিজুল হাসান খোকা, সবিতা চন্দ, বাবন চক্রবর্তী, সুকুমার সরকার প্রমুখ।
আলোচনা শেষে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯