Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা রাণীনগরে ৬ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কিশোর

বালিয়াকান্দিতে গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর শাশুড়ি ও ননদ গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
  • / 961

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে গৃহবধূ শারমীন খাতুনকে হত্যার অভিযোগে শ্বশুর আলী আজ্জান, শাশুড়ি জুলেখা বেগম ও ননদ আছিয়া আঁখিকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তাদের সবার বাড়ি একই গ্রামে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ৯ অক্টোবর তারিখে জাবরকোল গ্রামে তার নিজ বাড়ি থেকে শারমীনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শারমীনের শ্বশুর বাড়ির লোকেরা বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে। এব্যাপারে এশটি ইউডি মামলাও করা হয়েছে।
এদিকে শারমীনের বাবা মোহাম্মদ আলী শেখ গত ২০ অক্টোবর তারিখে তার মেয়েকে হত্যার অভিযোগে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন। মামলায় শারমীনের স্বামী আকরাম হোসেন, শ্বশুর আলী আজ্জান, শাশুড়ি জুলেখা বেগম ও ননদ আছিয়া আঁখিকে আসামি করা হয়। মামলায় তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে শারমীনের স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে শারমীনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর শারমীনকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, আদালতের নির্দেশে মামলাটি বালিয়াকান্দি থানায় রেকর্ড করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর শাশুড়ি ও ননদ গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯