Dhaka ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও ওসির হস্তক্ষেপে পুনর্মিলন, হাসি ফিরল যমজ কন্যাসন্তানের জীবনে দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন যেসব দল প্রথম পর্বেই বাদ ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানকারী দলের উপর হামলায় আহতদের দেখতে গেলেন জেলা প্রশাসক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • / 783

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাদারচর এলাকায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানকারী দলের উপর হামলায় আহত পুলিশ, মৎস্য কর্মকর্তা, আনসার সদস্যদের শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত বুধবার সন্ধ্যার পওে জেলেদের হামলায় ১২ জন আহত হন। হামলায় আহতরা হলেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার রহমান, অফিস সহায়ক নিরঞ্জন সরকার, কালুখালী থানার এএসআই আতিকুর রহমান, পুলিশ কনস্টেবল হাফিজ ও সজল মিত্র, ভূমি কর্মকর্তা ইব্রাহিম শেখ, বোরহান খান, আনসার সদস্য চাঁদ ও সাবু কাজী। এদের মধ্যে মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ কনস্টেবল সজল ও আনসার সদস্য চাঁদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
অভিযানকারী দলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ জানান, তারা ১৫/১৬ জন দুটি নৌকায় ইলিশ শিকার বিরোধী অভিযানে ছিলেন। তাদের নৌকায় ১২ জন এবং অপর নৌকায় চার পাঁচজন ছিলেন। সন্ধ্যার পরে সাদারচর এলাকায় জেলেদের মাছ ধরতে দেখে অপর নৌকাটি এগিয়ে যায়। নৌকাটি নদীর তীরে যাওয়ার পর জেলেরা তাদের উপর হামলা করে। এসময় তাদের রক্ষায় এগিয়ে গেলে জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ করে। ওই সময় পরিস্থিতি অনেকটা ভয়ংকর হয়ে ওঠে। তিনি কোনোমতে নিজেকে রক্ষা করেছেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, জেলেদের হামলায় ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি তাদের দেখতে গিয়েছিলেন।
কালুখালী থানা পুলিশের ওসি কামরুল হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। হামলার সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করার পাশাপাশি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানকারী দলের উপর হামলায় আহতদের দেখতে গেলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯