বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে অনেক হয়েছে আর নয়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী প্রভু দেবার সাবেক প্রেমিকা ‘লেডি সুপারস্টার’ এখন ৩০০ কোটির মালিক

বালিয়াকান্দিতে গৃহবধূকে কুপিয়ে জখম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • / 675

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে বুধবার সকালে রাজিয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি একই গ্রামের আতাউর রহমানের স্ত্রী। আতাউর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ বলে জানা গেছে। আহত রাজিয়া বেগম বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রাজিয়া বেগমের স্বামী আতিয়ার রহমান জানান, বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ির প্রাত্যহিক কাজকর্ম করছিলেন। এমন সময় ছয় সাতজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিতে হামলা চালিয়ে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। হামলাকারীদের সবাইকে তিনি চিনেছেন। তার স্ত্রীর মাথায় ১৪টি সেলাই লেগেছে। তার আহত স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকায় থানাকে বিষয়টি জানাতে পারেননি। তবে হামলার ঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ জানান, রাজিয়া বেগমকে জরুরী চিৎিসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গৃহবধূকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯