Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও চিকিৎসাকেন্দ্র ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে ঘুষের টাকাসহ গ্রেফতার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • / 1391

জনতার আদালত অনলাইন ॥ ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল ঘুষ দেয়ার উদ্দেশ্যে বিকাশ থেকে উত্তোলিত এক লাখ ৪২ হাজার টাকাসহ তারেক শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের খোকন শেখের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গত সোমবার দেড়শ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার বাসিন্দা ওয়াহিদুজ্জামান ও খোদেজা নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের ছাড়িয়ে নিতে তারেক ঘুষ দেয়ার পাঁয়তারা করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে তারেক শহরের পান্না চত্ত্বর এলাকার জিআর টেলিকম থেকে বিকাশের মাধ্যমে আসা টাকা উত্তোলন করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও টাকাগুলো জব্দ করা হয়। টাকাগুলি চুয়াডাঙ্গা থেকে পাঠানো হয়েছিল বলে জানান তিনি। এব্যাপারে তারেকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ঘুষের টাকাসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯