Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ‘শিক্ষার পাশাপাশি সন্তানের প্রতিভা বিকাশেও নজর দিন’ কালীগঞ্জে সাংবাদিকদের শতভাগ স্বাধীনতার ঘোষণা রাশেদ খানের সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা

জনগণের অধিকার প্রতিষ্ঠায় জেগে ওঠার আহ্বানে রাজবাড়ীতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
  • / 508

জনতার আদালত অনলাইন ॥ লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন, বেপরোয়া হত্যাকান্ড, গণপিটুনি, প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাধারণ মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়ে শনিবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সিপিবির জেলা সভাপতি আব্দুস সামাদ, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে চরম অরাজকতা চলছে। দুর্নীতি আজ সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। রাষ্ট্র ও সমাজকে দুর্নীতি গ্রাস করেছে। সরকারি সম্পদ আত্মসাৎ, ব্যাংকের টাকা লুট, শেয়ার বাজারে কারসাজি করে মানুষকে সর্বস্বান্ত করা হয়েছে। সম্প্রতি কোরবানীর চামড়ার দামে নজিরবিহীন ধ্বস, কৃষককে ধানের দাম থেকে বঞ্চিত করা হয়েছে। ডেঙ্গু আতঙ্ক ও মশক নিধনে মেয়রদের দায়িত্বহীন কার্যকলাপের ফলে সকলেই আজ অসহায় বোধ করছে।
এ অচলায়তন থেকে আমাদের বেরিয়ে আসতে জনগণকে জেগে উঠতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনগণের অধিকার প্রতিষ্ঠায় জেগে ওঠার আহ্বানে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯