Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রাজবাড়ীতে ৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • / 634

জনতার আদালত অনলাইন ॥ ‘ শিক্ষায় বন পরিবেশÑআধুনিক হবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বুধবার থেকে রাজবাড়ীতে পাঁচ দিন ব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজবাড়ী আজাদী ময়দানে অনুষ্ঠিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ফজলুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
বৃক্ষমেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে আযাদী ময়দানে গিয়ে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশের সময় : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯