Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

‘পদ্মা সেতু নির্মাণে মাথা’ গুজব ছড়ানোর অভিযোগে পাংশায় গ্রেফতার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • / 568

জনতার আদালত অনলাইন ॥ ‘পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে’ এমন গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার বয়রাট গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে পার্থ আল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে একই গ্রামের আব্দুস সালামের ছেলে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
র‌্যাবÑ৮ সূত্র জানায়, র‌্যাব-৮ এর সাইবার মনিটরিং সেল কিছু দিন আগে সামাজিক যোগাযোগের কাজে ব্যবহৃত একটি ফেসবুক আইডি শনাক্ত করে। আইডিটির কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায়, ওই আইডি ব্যবহারকারী রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুজব সৃষ্টি করে জনমানুষের মধ্যে ভীতি সঞ্চারসহ আইন শৃংখলা পরিপন্থী কার্যক্রম চালিয়ে আসছে।
সম্প্রতি ‘পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র মানুষের মাথা কেটে নিয়ে যাচ্ছে’ বলে ওই ফেসবুক আইডি থেকে গুজব রটানো হয়েছে। এই গুজব সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এবং জনমনে মারাত্মক ভীতির সঞ্চার করেছে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে পাংশা এলাকার জনৈক মো. পার্থ আল হাসান ফেসবুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুক আইডি থেকে এই রকম একটি পোস্ট করে। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে পার্থ তার অপরাধ স্বীকার করেছে। তার এন্ড্রয়েট মোবাইল ফোন সেটটি জব্দ করা হয়েছে। এব্যপারে পার্থর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পাংশা থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করে তাদেরকও গ্রেফতার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘পদ্মা সেতু নির্মাণে মাথা’ গুজব ছড়ানোর অভিযোগে পাংশায় গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯