Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বকেয়া পেনশন ও ঈদ বোনাসের দাবিতে রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত রেলকর্মচারীদের ট্রেন অবরোধ ॥ আত্মাহুতির ঘোষণা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • / 746

জনতার আদালত অনলাইন ॥ দুই মাসের বকেয়া পেনশন, ঈদ বোনাস ও বৈশাখী ভাতার দাবিতে বুধবার বিকেলে রাজবাড়ীতে ট্রেন অবরোধ করে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীরা। ঈদের আগে পেনশন বোনাস দেয়া না হলে আত্মাহুতিরও ঘোষণা দেয় তারা।
দুপুর সাড়ে তিনটায় অবরপ্রাপ্ত রেল কর্মচারীরা রেল স্টেশন এলাকায় একত্রিত হয়ে মিছিল সমাবেশ করে। এসময় গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌছালে তারা সেটি অবরোধ করে রাখে এবং রেল লাইনের উপর শুয়ে পড়ে।
অবসরপ্রাপ্ত রেল কর্মচারী গোলাম মোর্শেদ, আবুল হোসেন, খলিলুর রহমান, মঞ্জুর মোর্শেদ সহ অনেকেই জানান, রাজবাড়ীতে চারশ অবসরপ্রাপ্ত রেল কর্মচারী রয়েছে। যারা পেনশনের উপর নির্ভরশীল। গত ফেব্রুয়ারি মাস থেকে তারা কোনো পেনশন পাচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। ঈদ সমাগত এ সময় কারো কাছে কোনো টাকা পয়সা নেই। সবার ঈদ নিরানন্দ হওয়ার উপক্রম হয়েছে। আগামী তিন দিনের মধ্যে পেনশন ও ঈদ বোনাস দেয়া না হলে তারা ট্রেনের নীচে ঝাঁপ দেবেন।
অবরোধ চলাকালে রাজবাড়ী রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) শফিকুর রহমান স্বপন ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বকেয়া পেনশন ও ঈদ বোনাসের দাবিতে রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত রেলকর্মচারীদের ট্রেন অবরোধ ॥ আত্মাহুতির ঘোষণা

প্রকাশের সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯