Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

রাজবাড়ীতে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগে দুই শিক্ষককে দূরবর্তী স্কুলে বদলী করতে মহাপরিচালকের চিঠি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • / 806

জনতার আদালত অনলাইন ॥ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত রাজবাড়ী সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে শাস্তি হিসেবে নিজ উপজেলার দূরবর্তী বিদ্যালয়ে বদলীর আদেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বার্থা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস এবং রাজবাড়ী পিটিআইর পরীক্ষণ বিদ্যালয়ের ডেপুটেশনে থাকা শিক্ষক হাবিবুর রহমান হবি। এদের মধ্যে যৌন হয়রানীর অভিযোগ ওঠার পরপরই অসীম কুমার দাসকে সদর উপজেলার চরবেনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। আর হাবিবুর রহমান হবিকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠির প্রেক্ষিতে দুই শিক্ষককে নিজ উপজেলার দূরবর্তী স্কুলে বদলীর নির্দেশনা দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন মহাপরিচালক। যার একটি কপি গত ১৫ অক্টোবর তারিখে আমার হাতে এসেছে।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমীন করিমী জানান, তিনি এখনও কোনো চিঠি পাননি। তবে গত রোববার রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছ থেকে ওই চিঠির একটি ফটোকপি এনেছেন। মূল চিঠির পাওয়ার জন্য তিনি শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগে দুই শিক্ষককে দূরবর্তী স্কুলে বদলী করতে মহাপরিচালকের চিঠি

প্রকাশের সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮