Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বালিয়াকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • / 636

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে বুধবার রাতে সোমা রানী দাস (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবার বাড়ির লোকদের অভিযোগ তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী প্রবীর দাসকে আটক করেছে। মৃত সোমা বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে পাটুরিয়া গ্রামের ভানুগোপাল দাসের ছেলে প্রবীর কুমার দাসের সাথে বিয়ে হয় সোমার। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সোমার বাবা নারায়ন চন্দ্র দাস জানান, বিয়ের পর থেকেই প্রবীর মাঝে মধ্যেই তার মেয়েকে নির্যাতন করতো। বুধবার সকালে তিনি মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে মেয়ে তাকে জানায়; প্রবীর তাকে বেধরক ভাবে মারপিট করেছে। ওই সময় মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাইলে মেয়ের শাশুড়ি বাধা দেন। যেকারণে মেয়েকে না নিয়ে ফিরে আসেন। রাত সাড়ে আটটার দিকে খবর পান সোমা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই উত্তম কুমার দাস অভিযোগ করেন, তার বোনকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে প্রবীর। তিনি তার বোনকে হত্যার বিচার দাবী করেন।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। হত্যাটি রহস্যজনক মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী প্রবীর দাসকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে যদি মামলা করতে চায় অবশ্যই সেটি গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী আটক

প্রকাশের সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮