Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • / 529

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার দুপুরে চারজনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো একই উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম, আকতার হোসেনের ছেলে জুয়েল, লোকমান আলীর ছেলে রাব্বী, দোনাইখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্বাস ও নিশ্চন্তপুর গ্রামের নাজির শেখের ছেলে রাকিব শেখ।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ১৪ অক্টোবর রোববার বিকেলে বালিয়াকান্দি উপজেলা এলাকার বাসিন্দা তরুণী নিজ বাড়ি থেকে চাচার বাড়ি যাওয়ার সময় ওই চার যুবক তাকে জোরপূর্বক ধরে বকচর গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। তরুণীর চিৎকারে লোকজন এগিয়ে এলে যুবকরা পালিয়ে যায়। এ ঘটনায় তরুণীর ভাই বাদী হয়ে বুধবার সকালে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন।
বালিয়াকান্দি থানার ওসি আজমল হুদা জানান, বুধবার তরুণীর ভাই মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮