Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

রাজবাড়ীতে ৪১ জেলের কারাদন্ড ॥ দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / 783

জনতার আদালত অনালাইন ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ৪১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এসময় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, সোমবার ভোর চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নদীতে মাছ ধরা অবস্থায় ৩০ জেলেকে আটক, পাঁচ মণ ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজীব আটককৃতদের ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মাছ এতিমখানায় দান এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এদিকে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, পাংশা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচ মণ মাছ ও ১১ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪১ জেলের কারাদন্ড ॥ দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ

প্রকাশের সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮