Dhaka ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে: ট্রাম্প

গোয়ালন্দে মানববন্ধনে বাসচালকের ফাঁসির দাবী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • / 926

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী এক বাসের চাপায় স্থানীয় দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির মেধাবী দুই ছাত্রী জাকিয়া সুলতানা ওরফে কেয়া ও চাঁদনী আক্তার নিহত হন। ঘটনার প্রতিবাদ ও সংশ্লিষ্ট বাসচালকের ফাঁসির দাবীতে গতকাল রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেল ঘাট এলাকায় বেলা সাড়ে ১০টা থেকে এক ঘন্টার ওই মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমূখ।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অমর আলী সরদার পাড়া গ্রামের জালাল শেখের মেয়ে জাকিয়া সুলতানা ওরফে কেয়া, পাশের যদু ফকিরপাড়া গ্রামের সালাম শেখের মেয়ে চাঁদনী আক্তার। তাঁরা দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। গত শনিবার দুপুরে মূল্যায়ন পরীক্ষা দিতে তাঁরা নিজ নিজ বাড়ি থেকে বের হন। পরে স্কুলের সামনে মহাসড়কে পৌছাতেই ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী এক বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫১৬) চাপায় সহপাঠি দুই ছাত্রী জাকিয়া ও চাঁদনী নিহত হন। এতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর চালায়। পাশাপাশি আগুন লাগিয়ে গোল্ডেন লাইন নামের যাত্রীবাহী একটি বাস পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে টানা সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী জানান, ‘ঈগল পরিবহন কোম্পানীর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসটির চালক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মানববন্ধনে বাসচালকের ফাঁসির দাবী

প্রকাশের সময় : ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮