Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

একইদিনে চিরবিদায় নিলেন রাজবাড়ীর ২ নক্ষত্র

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • / 624

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের দুই নক্ষত্র অধ্যক্ষ কেরামত আলী ও সাবিত্রী চক্রবর্তী একই দিনে চলে গেলেন না ফেরার দেশে।
রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা প্রফেসর কেরামত আলী অ্যামেরিকার নিউজার্সির প্যাটারসন শহরের একটি হাসপাতালে ২৩ জুলাই সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। প্রফেসর কেরামত আলী সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী শাখার উপদেষ্টা ছিলেন। রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও। সম্প্রতি অ্যামেরিকায় তার ছোট মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি।
অপরদিকে সোমবার দিবাগত রাত দুইটায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সাবিত্রী চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আবোল তাবোল শিশু সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাবিত্রী চক্রবর্তী জেলার বিশিষ্ট আইনজীবী ও নারীনেত্রী অ্যড. দেবাহুতি চক্রবর্তীর মা। জেলার সাংস্কৃতিক কর্মকান্ডে তার অনেক অবদান রয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। জেলার বিশিষ্টজন এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একইদিনে চিরবিদায় নিলেন রাজবাড়ীর ২ নক্ষত্র

প্রকাশের সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮