Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিবস পালিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • / 741

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিবস পালিত

প্রকাশের সময় : ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮