Dhaka ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশনে সম্মুখীন করা অযৌক্তিক এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন পুতুল জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী

বালিয়াকান্দিতে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
  • / 577

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে ওই গৃহবধূ হাকিম খানের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাকিম একই গ্রামের নাদের আলীর ছেলে। ওই গৃহবধূ বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন গৃহবধূ জানান, হাকিম খানের সাথে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বুধবার গোয়ালঘর থেকে গরু বের করার সময় হাকিম তাকে শ্লীলতাহানি করে। এসময় সে চিৎকার দেয়ার চেষ্টা করলে তাকে বেদম মারপিট করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে হাকিম পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশের সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮