Dhaka ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • / 579

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে জিল্লুর রহমান (৩৮) নামের এক কলা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতের কোনো এক সময় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বৃহস্পতিবার সকালে  বাড়ির অনতিদূরে একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই একটি বড় গর্ত  খোড়া ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার লাশ মাটি চাপা দেয়ার চেষ্টা করেছিল। কারা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার ফোনটিও বন্ধ ছিল। সকালে তারা জানতে পারেন বাড়ির অনতিদূরে  মরিচ ক্ষেতে জিল্লুর মৃতদেহ পড়ে আছে। তার সাথে কারও তেমন কোনো শত্রুতা ছিলনা। তবে বিভিন্ন জনের কাছ থেকে সে সুদে টাকা নিয়ে ব্যবসা করতো। একারণে জিল্লু খুন হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্তের স্বার্থে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টি উদঘাটনের পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৬:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭