Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন পুতুল জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে তরুণ চিকিৎসক বিদ্যুতের অকাল মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
  • / 449

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাসিন্দা ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।  তিনি বিএমএ রাজবাড়ী জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ডা. বিদ্যুতের অকাল মৃত্যুতে তার প্রতিবেশি, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির এক সভায় এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়। তার বাবা বিশ্বনাথ বিশ্বাস প্রখ্যাত পাট ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে তিনি রাজবাড়ী শহরের বড়পুলে ভাড়া বাসায় অবস্থানকালে রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেলের দিকে আরও বেশি অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বাবাÑমা, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সাত মাসের অন্ত¦সত্ত্বা বলে জানা গেছে। রোববার রাতে চন্দনী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাজবাড়ী বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ  গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চিকিৎসা পেশায় নিয়োজিত হওয়ার পর তিনি এলাকার দুঃস্থ ও গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিতেন। ক্রমশঃ তিনি একজন জনপ্রিয় ডাক্তার হয়ে উঠছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে তরুণ চিকিৎসক বিদ্যুতের অকাল মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭