বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

রাজবাড়ীতে কেকেএস স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • / 818
রাজবাড়ীতে কেকেএস স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ শিশুÑকিশোরদের সুস্থ এবং সৃষ্টিশীল মানসে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ ও রাজবাড়ীর কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর যৌথ উদ্যোগে রাজবাড়ীতে শনিবার দিনব্যাপী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের সৌদামিনী জাহান।  প্রতিযোগিতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার  সৈয়দ সিদ্দিকুর রহমান। কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নুর মোহাম্মদ ভূইয়া, রাজবাড়ী বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কেকেএস স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭