বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী মার্কিন পারমাণবিক অস্ত্র কেন্দ্রে আগুন ট্রেন দুর্ঘটনা, স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজনের দায়িত্বে জবির রসায়ন বিভাগ সততা ও পেশাদারি জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার মরদেহ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসএসসির খাতায় শূন্যকে ৮৫, ১৩-কে ৮৩ নম্বর করার ঘটনায় মামলা

রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ চরমপন্থী গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • / 434
রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ চরমপন্থী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে একটি ওয়ান শ্যূটারগান ও দুই রাউন্ড গুলিসহ সোহাগ নামে চরমপন্থী সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল গ্রামের ইউসুফ আলী সর্দারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে উড়াকান্দা গ্রামের একটি কলাবাগান থেকে অস্ত্রগুলিসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। সে চরমপন্থী সংগঠনের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জশীট হয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ চরমপন্থী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭