Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রাজবাড়ীতে পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • / 634

স্টাফ রিপোর্টার ॥ ওদের কারো বাবা নেই। কারো বাবা থেকেও নেই। অনেকের কেউই নেই। আবার কারো বাবাÑমা আছে কীনা সেটাই জানেনা। রাস্তাÑঘাট আর স্টেশনে কটে দিন রাত। কোনোদিন দুবেলা ভাত জোটে। কোনোদিন অভুক্তই কেটে যায়। ভিক্ষা অথবা পথের পাশে পড়ে থাকা অবাঞ্ছিত জিনিস কুড়ানোই ওদের পেশা। এসব শিশুরা নতুন জামার কথা কল্পনাই করতে পারেনা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাকারী প্রতিষ্ঠান এডি ফিল্মস এর কর্মীরা গতকাল সোমবার এসব ছিন্নমূল আর পথশিশুদের হাতে তুলে দিয়েছে নতুন পোশাক। রাজবাড়ী রেলওয়ে স্টেশনে তিন থেকে ১৫ বছর বছর বয়সী ৩০ জন শিশুর মাঝে এসব পোশাক বিতরণ করা হয়। ঈদের নতুন জামা পেয়ে খুশীতে মেতে ওঠে শিশুরা। ঈদের নতুন পোশাক পেয়ে খুবই খুশী মোমিন। জানালো, কখনও নতুন জামা পরিনি। মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে পুরনো জামা কাপড় পরেছি। এবার ঈদে নতুন জামা পরবো। তাই খুব খুশী লাগছে।
এডি ফিল্মস এর অন্যতম কর্ণধার মনিরুজ্জামান মুন্না বলেন, ঈদ সবার জন্যই আনন্দের হওয়া উচিৎ। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগে যদি পথশিশুরা যদি একটু আনন্দ খুঁজে পায় তাতেই আমাদের স্বার্থকতা।
পোশাক বিতরণকালে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ রায়, কাজী দিপ্তী, সুরুজ মিয়া, শিউলি শেখ, বৃষ্টি আক্তার ও স্মৃতি ইসলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

প্রকাশের সময় : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭