Dhaka ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের আরও ৪ সদস্য অসুস্থ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

সাতক্ষীরা আশাশুনি উপজেলার ফকারাবাদ গ্রামে পটকা মাছ খেয়ে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া তার পরিবারের আরও চার জন অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকারাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মুদি ব্যবসায়ীর নাম মো. আজহারুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের অকারাবাদ গ্রামের মজিদ গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মুদি ব্যবসায়ী আজহারুল ইসলামের পরিবার একটি পটকা (টেপা) মাছ রান্না করে খায়। বিকালের দিকে আজারুল ইসলামসহ তার মা, স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় আজহারুলকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মুদি ব্যবসায়ী আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়েকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, একজনের মৃত্যুর বিষয় আমরা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের আরও ৪ সদস্য অসুস্থ

প্রকাশের সময় : ০৫:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬