Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ফলক উন্মোচন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‌‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণস্বরূপ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

তিনি বলেন, ‘বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। এর মাধ্যমে উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, সাধারণ মানুষের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন অন্যায়, অনিয়ম বা ব্যক্তিস্বার্থ হাসিলের সুযোগ না পায়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে। সংবাদপত্র সমাজের দর্পণ। তাই মানুষের অধিকার, অন্যায়-অবিচার, নির্যাতন ও অনিয়মের চিত্র নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।’

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক (পিএসসি), বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি), উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি দুধ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, ভিপি নাজমুল হুদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী কামরুজ্জামান সুমন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের অ্যাডভোকেট রবিউল ইসলাম, বিএনপি নেতা শিশু মিয়া এবং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অধ্যাপক সৈয়দ শরীত রসুলের সহধর্মিণী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রয়াত অধ্যাপক সৈয়দ শরীত রসুল বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বাঞ্ছারামপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধনের পর আলোচনা সভা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬