Dhaka ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির সাকিব-তামিমের দূরত্ব নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেলের জামিন নওগাঁয় হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সুন্দরবনের দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরার সদর সার্কেলে বদলি করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোয় স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

প্রকাশের সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬