Dhaka ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা ‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’— নির্বাচনি প্রচারণা শেষে আয়োজিত পথসভায় এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খোকন। তবে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনভর নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও শোডাউন করেন খোকন। রাতে বাড়ি ফেরার পর হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে নির্বাচনি কর্মসূচি শুরু করেন খোকন। তার নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শোডাউন করা হয়। পরে গ্রামের বিভিন্ন সড়ক ও অলিগলিতে হেঁটে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন তিনি।

সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নিজের প্রার্থিতার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন খোকন। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি চান, শাওন সাহেব আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকেই প্রার্থী ঘোষণা করবেন।’

দিনভর কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য, রাত ১২টার দিকে ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন খোকন। প্রথমে তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকনের মেজো ছেলে মো. সাঈদ বলেন, ‘বাবা সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে সুস্থভাবেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎ বুকে ব্যথায় সব শেষ হয়ে গেল।’

সাইফুল ইসলাম খোকন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতিও ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় তিনি খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে খোকনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নির্বাচনি মাঠে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হলো এই বিএনপি নেতার। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬