Dhaka ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’

রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 51

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তাবিত এই উপজেলার নাম রাখা হয়েছে ‘পঞ্চকানন’। তবে চূড়ান্ত নামের জন্য সর্বসাধারণের মতামত ও প্রস্তাব আহ্বান করা হবে এবং সেরা নামদাতাকে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ফেসবুকে লিখেছেন, “রাজবাড়ী সদরকে ভেঙে আলাদা একটা উপজেলা করতে চেষ্টা করছি। যেহেতু পাঁচটি ইউনিয়ন নিয়ে এটা গঠিত হবে, সে কারণে আপাতত এমন নাম রেখেছি ‘পঞ্চকানন’—তবে নামটি চূড়ান্ত নয়। একটা সহজ ও সুন্দর নামের জন্য সকলের মতামত নেওয়া হবে। যে ভালো নাম দেবে তাঁকে পুরস্কৃত করা হবে।”

তিনি আরও জানান, আগামী ১লা আগস্ট থেকে সাত দিনব্যাপী নতুন উপজেলার নাম ও সুন্দর প্রস্তাব সংগ্রহের কার্যক্রম শুরু হবে। সে সময় নাম জমা দেওয়ার নিয়ম ও বিস্তারিত বিষয়াদি সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর এই সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণার পর স্থানীয় রাজবাড়ীবাসীর মধ্যে বেশ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এলাকাটির প্রশাসনিক পুনর্বিন্যাস ও নতুন নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই চর্চা ও আলোচনা শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬