Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া ও জাল সনদ, ৬৩ শিক্ষককে নোটিশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা ইরানমুখী শতাধিক বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এলজিইডি মন্ত্রী স্ত্রীকে বাঁচাতে জালিয়াতি, তবু তিনি নায়ক গরু কুরবানি ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট বিরোধীদলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না সন্দেহ হয়: আলাল সাংস্কৃতিক সংগঠক বাবলা চৌধুরীর উপর বখাটেদের হামলা, প্রতিবাদের ঝড়

সাংস্কৃতিক সংগঠক বাবলা চৌধুরীর উপর বখাটেদের হামলা, প্রতিবাদের ঝড়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 20

রাজবাড়ীর দুইজন প্রবীণ সাংস্কৃতিক সংগঠকের উপর হামলা করেছে বখাটেরা| গত শুক্রবার রাত ১০টার দিকে রাজবাড়ী শহরের কাজীকান্দা চোইরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে| ভুক্তভোগীরা হলেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা(৭০) ও বিশ^ ভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমান (৬৪)| এ ঘটনায় রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে| হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা|
জানা গেছে, আসাদুজ্জামান চৌধুরী বাবলা রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গার বাসিন্দা| সুদীর্ঘকাল যাবৎ সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত| ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলেন| এ জেলার সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান যেমন রয়েছে, পরিচিতিও ব্যাপক| মাঝে মধ্যে লেখালেখিও করেন| অন্যদিকে আতাউর রহমান শহরের শ্রীপুর এলাকার বাসিন্দা| তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা| তিনিও দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন|
আসাদুজ্জামান চৌধুরী বাবলা জানান, শুক্রবার রাজবাড়ী থিয়েটারের উদ্যোগে একটি গানের স্কুল করার বিষয়ে থিয়েটার কার্যালয়ে মিটিং করে আতাউর রহমানকে সাথে নিয়ে তার বেড়াডাঙ্গার বাসায় যান| রাত হয়ে যাওয়ায় তিনি &আতাউর রহমানকে এগিয়ে দিতে যাচ্ছিলেন| ঘুটঘুটে অন্ধকার হওয়ায় তিনি টর্চ জ্বেলে পথ চলছিলেন| বেড়াডাঙ্গা থেকে কাজীকান্দার পাশে চোরেপাড়া দিয়ে যাওয়ার সময় দুই যুবক তাদের উদ্দেশ্য করে বলে, এই টর্চ মারে কে? তাদের তুই তোকারি করে কথা বললে তিনি প্রতিবাদ করেন| ওই সময় যুবকদের সাথে কথা কাটাকাটি হয়| এক পর্যায়ে তাকে কিলঘুষি মারে| আতাউর রহমান তাদের মারতে নিষেধ করলে তাকেও মারধর করা হয়| তাদের দুজনের মোবাইল ফোনই কেড়ে নেওয়া হয়| যুবকদের দলে আরও পাঁচ ছয় জন এসে তাদের মারতে শুরু করে| তাদের চিৎকার চেচামেচিতে এলাকার কয়েকজন এগিয়ে এলে ওরা মোবাইল ফেরত দিয়ে চলে যায়| হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি| তিনি বলেন, ছোটবেলা থেকে এ এলাকায় বড় হয়েছি| সবকিছু আমার চেনা| কখনও অন্যায়ের সাথে আপস করিনি| অন্যায় হলেই প্রতিবাদ করেছি| এ ঘটনায় আমি স্তম্ভিত|
থানায় অভিযোগ করেছেন কীনা জানতে চাইলে বলেন, থানায় অভিযোগ করে কোনো লাভ হবেনা, তাই অভিযোগ করিনি|
রাজবাড়ী থিয়েটাারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল বলেন, এ হামলা কিছুতেই মেনে নেওয়া যায়না| হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি|
একই দাবি জানিয়ে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি নজরুল ইসলাম বলেন, বাবলা চৌধুরী একজন সজ্জন ব্যক্তি| সব ভালো কাজের সাথে তিনি থাকেন| সাংস্কৃতিক কর্মকান্ডে তার ভূমিকা অন¯^ীকার্য| তার উপর এ হামলার তীব্র প্রতিবাদ করছি|
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, দলমত নির্বিশেষে আসাদুজ্জামান চৌধুরী একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি| তার উপর হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি|
আরও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী একাডেমির সভাপতি ˆসয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দনসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ|
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, তুচ্ছ একটি ঘটনা নিয়ে বখাটেরা এ ঘটনা ঘটিয়েছে| এটি খুবই দুঃখজনক| বখাটেদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংস্কৃতিক সংগঠক বাবলা চৌধুরীর উপর বখাটেদের হামলা, প্রতিবাদের ঝড়

প্রকাশের সময় : ০৭:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬