Dhaka ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির মাদ্রাসা পরিচালকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু চোখ বেঁধে দশ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে ওয়ার্ল্ড রেকর্ড সিফাতের অবশেষে নুসরাতই যাচ্ছেন সংসদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির!

বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 13

টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চীনা নাগরিক পরিচয় দেওয়া ওই দুই যুবকের আচরণ ও কথাবার্তায় অসংগতি দেখে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

ওই এলাকার বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারণার ধরন দেখা যাচ্ছে, যেখানে কিছু যুবক নিজেদের বিদেশি, বিশেষ করে চীনা নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার কিশোরী বা তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। এলাকাবাসী আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি শুনেছি। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকা জরুরি, যাতে কেউ প্রতারণা করতে না পারে। সবার সচেতন থাকা উচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক

প্রকাশের সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬