গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ
কালিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 165
ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র (কাপ-পিরিচ প্রতীক) প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর ঝিনাইদহ-৪ আসনের এই প্রার্থী নিজ কেন্দ্র নিশ্চিন্তপুর, নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি নিজের প্রতিক্রিয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
Tag :

























