Dhaka ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর পাতুরিয়ায় আরএসইউএফ’র বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস ১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারে হোটেলের বারে পাল্টাপাল্টি হামলায় নিহত ২ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী নওগাঁয় সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে মামলা সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে সম্পন্ন কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 189

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে দুই আনসার সদস্যসহ একজন শিশু আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে থাকা ১৩ বছরের আমেনা খানমও আহত হয়েছেন।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তিনি জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

প্রকাশের সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬