গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও সমাবেশ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 176
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে চাপরাইল বাজার থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মিঠু। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির বাবুল আক্তার, রায়গ্রাম ইউনিয়নের আমির আশরাফ হোসেন, নিয়ামতপুর ইউনিয়নের সেক্রেটারি মিলন হোসেন, সাবেক ইউনিয়ন নায়েবে আমির সাইদুর রহমান এবং সৈয়দ হুরমুজুল কবির, শাজাহান আলী, গোলাম রহমান, রফিকুল ইসলাম, সোহাগ হোসেন, সৈয়দ মাজেদুর হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Tag :

























