Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে যুবককে জুতার মালা সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৬৫.১০% সৌদিতে চাকরি দেওয়ার নামে নিয়েছিল টাকা, ফেরত চাওয়ায় মারধর নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাদকের সঙ্গে যেই যুক্ত থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে: রেল প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী অফিসে ভাঙচুর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 204

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের তিনটি নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের পাশের নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসে থাকা ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ওয়াজ্জেদ আলী, তার দুই ছেলে প্রবাসী বাদশা ও আহাদ এবং ঘড়াশুনি গ্রামের রাজ্জাকের ছেলে শামিমসহ কয়েকজন আহত হন। পুলিশ ক্যাম্পের পাশেই এ হামলার ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ওই অফিসে হামলাকারীরা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং দুটি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেল দুটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

একই রাতে কালীগঞ্জ শহরের ভূষণস্কুল সড়ক এবং পাশ্ববর্তী হেলায় গ্রামের কাপ-পিরিচ প্রতীকের আরও দুটি নির্বাচনী অফিসেও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ এসে ভূষণস্কুল সড়কের অফিসে হামলা চালায়। তারা অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পরে তারা হেলায় গ্রামে অবস্থিত আরেকটি নির্বাচনী অফিসেও হামলা চালায়।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিপক্ষ প্রার্থীর মদদে এ হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ধানের শীষের সমর্থকরা কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী অফিসে এসে হামলা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে কিল-ঘুষির ঘটনাও ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সময় তিনি নলডাঙ্গা ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী অফিসে ভাঙচুর

প্রকাশের সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬