Dhaka ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 109

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদ এর দায়ের করা রিট আবেদন (আউট অব লিস্ট) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট শুনানির জন্য উপস্থাপন করা হলে সোমবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন রোববার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।

রিটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, সোমবার (২ জুন) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং ৯ জন বোর্ড পরিচালকের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি।

পরদিন শুক্রবার বিকেলে জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্তে নতুন সভাপতি হন। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ

প্রকাশের সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫