Dhaka ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 88

জাপানে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

টোকিও সফরে অধ্যাপক ইউনূস প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরের অন্যতম প্রধান দিক ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেয়।

সফরে আরও তিনটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, যার মধ্যে রয়েছে- ডেভেলপমেন্ট পলিসি ঋণ (৪১৮ মিলিয়ন ডলার), জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল লেন রেলপথ প্রকল্প (৬৪১ মিলিয়ন ডলার) ও মানবসম্পদ উন্নয়ন বৃত্তির জন্য অনুদান (৪.২ মিলিয়ন ডলার)।

এছাড়া, বাংলাদেশ বিজনেস সেমিনারে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। কর্মশক্তি উন্নয়নে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় জাপানে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে, যার আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক ড. ইউনূস নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়ায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, সোকা বিশ্ববিদ্যালয় তাকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা গত ২৮ মে টোকিও সফরে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৯:২৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫