Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 215

বরিশালের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। গত বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে ওই থানার ওসি মো. সফিকুল ইসলাম জানিয়েছেন।

আসামি মো. রুহুল আমিন (৩৪) বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং ওই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।

মামলার বাদী ছাত্রদল নেতার প্রতিবেশী বলে জানা গেছে।

মামলার বরাতে ওসি বলেন, প্রতিবেশী ওই নারীর সঙ্গে রুহুল আমিনের মোবাইল ফোনে সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতে শুরু করে তারা। এক পর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে রুহুল টালবাহানা শুরু করে। এক পর্যায়ে তাকে হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় রুহুল।

মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি সফিকুল ইসলাম জানান।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা রুহুল বলেন, “আমি ষড়যন্ত্রের স্বীকার।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রকাশের সময় : ০২:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫