বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা বাচ্চু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / 298

 চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রফিকুল ইসলাম বাচ্চু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট পট পরিবর্র্তনের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, অবৈধ দখল, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি সমীর কান্তি বিশ^াস নামে একজন সাংবাদিককে তিনি লাঞ্ছিত করেন। এসব ঘটনায় রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে পুলিশ সুপার ও বালিয়াকান্দি থানায় বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই মিজান জানান, মঙ্গলবার সেনা সদস্যরা রফিকুল ইসলাম বাচ্চুকে আটক করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে। চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা বাচ্চু গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪