বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি আবু সাঈদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঝিনাইদহে শ্রদ্ধা জাবিতে আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’ মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন ৩৯৬টি, নিজের বিদায়ের আগে অপূর্ণ রইল ৪০০-এর স্বপ্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

রাজবাড়ী গোয়ালন্দে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
  • / 759
রাজবাড়ী গোয়ালন্দে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুদের ক্রিকেট ব্যাটের আঘাতে বিজয় দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার বিন্দুপাড়ার লক্ষণ দাসের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির কাছে একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে তার বন্ধুদের সাথে কথা কাটাকাট হয়। এক পর্যায়ে কাব্য রাহা ও তুব্র রাহা নামের দুই কিশোর ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানও অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে বিজয় মারা যায়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মীর্জা আবুল কালাম আজাদ জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী গোয়ালন্দে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮